নতুন
ঐতিহ্যবাহী
দানাদার গুড়
২টি পণ্য
যশোরের খেজুরের রস থেকে তৈরি দানাদার ঝোলা গুড় — খেজুরের গুড়ের পরিচিত মিষ্টি স্বাদের সঙ্গে স্বতন্ত্র দানাদার টেক্সচার। গরম রুটি ও পরোটা, ভাপা ও চিতই পিঠা, পাটিসাপটা এবং দুধের পায়েসের সঙ্গে খাওয়ার জন্য।
পণ্যের তালিকা
ঐতিহ্যবাহী
দানাদার গুড় কী
দানাদার গুড় হলো খেজুরের ঝোলা গুড়, যাতে থাকে স্বতন্ত্র দানাদার টেক্সচার — মুখে দিলে ছোট ছোট দানা টের পাওয়া যায়। অনেকে একে দানা গুড় বা দানাদার ঝোলা গুড় বলেন। সাধারণ ঝোলার মতোই রুটি, পিঠা ও পায়েসে চলে, আবার মুড়ি-চিড়ার সঙ্গেও জনপ্রিয়।
আমাদের দানাদার গুড়
- যশোরের দানাদার ঝোলা গুড় — যশোরের মনিরামপুর ও খাজুরার জিরান রসের গুড়।
- রাজশাহীর দানাদার ঝোলা গুড় — রাজশাহীর খেজুরের রস থেকে।
দানাদার আর সাধারণ ঝোলার পার্থক্য
সাধারণ ঝোলা গুড় মসৃণ ও আধা-তরল; দানাদারে সেই ঝোলার সঙ্গে দানা থাকে। স্বাদ একই ঘরানার — পছন্দটা টেক্সচারের।
সংরক্ষণ
পরিষ্কার, শুকনো পাত্রে রাখুন, শুকনো চামচ ব্যবহার করুন, রোদ ও তাপ থেকে দূরে রাখুন।